শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

এক যুগ পর সিরিয়ায় ফ্লাইট চালু করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

এক যুগ স্থবির থাকার পর ফের চালু হলো সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট।  বুধবার (১০ জুলাই) দেশ দুটির মধ্যে ১২ বছর পর ফের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। খবর আরব নিউজের।

এদিন দামেস্ক থেকে সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১০৭  জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে রওনা করে। আর এটি এখন থেকে নিয়মিত ফ্লাইট।

সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দেশদুটি তাদের দুই রাজধানীর মধ্যে প্রতি সপ্তাহে একটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেন, চাহিদার ভিত্তিতে জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলিকে কভার করার জন্য সরাসরি রুটটি সম্প্রসারিত করা যেতে পারে।

২০১২ সালে দেশটির গৃহযুদ্ধের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বাশার আসাদের দমন-পীড়নের কারণে রিয়াদ দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আর এতেই দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

বার্ষিক হজ যাত্রায় অংশ নেয়া যাত্রীদের জন্য অস্থায়ী ভিত্তিতে মে মাসে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে পরিষেবা পুনরায় শুরু হয়।

যদিও সৌদি আরব আসাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পেরেছে, তবে সম্পর্কটি মন্থর হয়েছে। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় পর মে মাসে সৌদি আরব দামেস্কে একজন নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102