

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব পূর্ব লণ্ডনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান ,ডঃ এম এ আজিজ ,সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, কবি ও সাংবাদিক নজরুল ইসলাম হাবিবী, সাংবাদিক মো: আনোয়ার হোসেন, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,সাংবাদিক মীর আব্দুর রহমান, লেখক ও কবি জামান আহমদ সিদ্দিকী ,টিভি প্রেজেন্টার মাওলানা আব্দুল কুদ্দুছ, প্রভাষক আব্দুল হাই ,শফিক মিয়া , শেখ মনোয়ার হোসেন , হাজী ফারুক মিয়া, কবি আসমা মতিন, সৈয়দা ইশরাত নাসিম কুইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সংগঠণের উপদেষ্টা ,বিশিষ্ট লেখক মাওলানা আব্দুল মালিক ।
সভায় বক্তারা -১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের বিভিন্ন কর্মকাণ্ডের ভূঁয়শী প্রশংসা করেন এবং তথ্যবহুল লেখা নিয়ে ‘ শিরোনাম ‘ শীর্ষক নতুন ম্যাগাজিন প্রকাশ করায় ধন্যবাদ জানান ।
সভায় গৃহীত প্রস্তাবে -রুশনারা আলী এমপি ও টিউলিপ সিদ্দিকী এমপি বৃটিশ সরকারের মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান ও গাজার যুদ্ধ বন্ধসহ কমিউনিটির উন্নয়নে ভাল কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ।অপর প্রস্তাবে ,দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।
নিউজ /এমএসএম