শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

কোটা আন্দোলন

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

সরকারি চাকরির নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল ও নূন্যতম মাত্রায় কোটার দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখলে কোনো ট্রেন ঢাকার বাইরে বা বাইরে থেকে কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করতে পারছে না। বিষয়টি নিশ্চিত করে জানান ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে চালিয়ে যাচ্ছেন এ কর্মসূচি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102