সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলার

চা শ্রমিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন
১০ মাস যাবৎ নবীগঞ্জ উপজেলার বৃহত্তর ইমাম চা বাগানের শ্রমিকদের বেতন ভাতা রেশন কিছুই প্রদান করা হয়নি। তারা অত্যান্ত মানবেতর জীবনযাপন করছেন।
মঙ্গলবার (৯ জুলাই)  বিকাল ৫ টায় সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদান খাতের অনুকুলে এক কালীন চেক ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেক ও আর্থিক অনুদান বিতরন করেন, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফ,ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগন্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৃনাল কান্তি রায়, বিদ্যুৎ, কান্তি দাশ, ফকরুল ইসলাম প্রমূখ। অনুষ্টানে ১ শত ৬১ জন চা শ্রমিকের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথি আমাতুল কিবরিয়া বলেন, আমাকে সবাই ভুলে গেলেও চা শ্রমিকরা আমাকে ভুলে নাই,কোন নেতা আমার পাশে ছিলেন  না এসব সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। চা শ্রমিকদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কোন চা শ্রমিককে না খেয়ে মরতে হবে না, আমি সব ব্যবস্থা করবো।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102