বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের চিত্র যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে ওয়াশিংটন যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার ( ৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মঙ্গলবার শুরু হয়েছে ন্যাটো জোটের বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতেই যুক্তরাষ্ট্র গেলেন এরদোগান। খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, ৩ দিনের এ সম্মেলনে ন্যাটো জোট ও ইইউভুক্ত ৩২টি দেশের সরকার প্রধানরা ইতোমধ্যে যোগ দিয়েছেন। ন্যাটো জোটের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর বার্ষিক সম্মেলন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

ন্যাটো জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সদস্য তুরস্ক। সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আমরা অত্যন্ত ধর্য্য নিয়ে কাতারের দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছি। আশা করি আমরা দ্রুতই এ সমস্যার সমাধান পাবো। ৭ জুলাই আরেকটি সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে বলেছেন। এতে এরদোগান বলেছেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সবধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নির্মমভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নিধনযজ্ঞ চালাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে ইসরায়েলের আধিপত্যটা বিস্তারের খায়েশ বহুদিন থেকেই। ফিলিস্তিনের পর এবার তারা লেবাননেও তাদের দখলদারিত্বের চেষ্টা করছে। তারা গোটা অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কায়েম করতে চায়। সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি বাশার আল-আসাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন বলেও জানিয়েছেন এরদোগান।

সিরিয়ায়ার পাশাপাশি ইরানের সঙ্গেও সম্পর্ক জোরদার করছেন বলে জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, ইরানের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। প্রয়োজনে ইরানকে নিয়ে এ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102