বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩৫ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগন্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা, লুভিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। লুভিয়া গ্রামের মৃত আব্দুর রহমান’র পুত্র বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট সাইফুল ইসলাম (৭০) বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ৭ ঘটিকার সময় ঢাকা সিএমএইচ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। ১২ই আগস্ট লুভিয়া গ্রামে সন্ধ্যা ৭ ঘটিকার সময় রাষ্ট্রীয় ও যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের কফিনে রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং  সালাম প্রদর্শন করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ ইসলাম উদ্দিন সহ বাংলাদেশ সেনাবাহিনী ও ছাতক থানা পুলিশ এর সদস্যবৃন্দ।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন দোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেকিম সহ ইউপি সদস্য ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ এবং গ্রামবাসী’রা শ্রদ্ধা নিবেদন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102