বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পরিকল্পনামন্ত্রী ‘ব্যথিত’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, উন্নয়নের জোয়ার দেখে সুনামগঞ্জের একটি মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাদের অপপ্রচারে আমি খুবই ব্যথিত।মন্ত্রী আরও বলেন, ‘শুধু আমার এলাকায় নয়, দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। আমার এলাকার জন্য প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি হাওড় ও ভাটি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওড় ও ভাটি অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে কাজ করছি। এসব উন্নয়নমূলক কাজ দেখে সুনামগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছে।’জগন্নাথপুর উপজেলায় দুই শত কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ৫০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে পরিকল্পনামন্ত্রী ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ, পৌর মেয়র আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ফরিদুল হাসান, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, ডাব্লিউ ডি কর্মকর্তা মমিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন প্রমুখ। পরে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকল্যাণ সংস্থার অর্থ বিতরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102