সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, দুর্ভোগে মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

কোটা বাতিলের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে ঢাকার নানা মোড়ে অবস্থান নেন তারা। এতে ঢাকা কলেজের মূল ফটক, সায়েন্সল্যাব মোড়, শাহবাগ চত্বর, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যান-চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এসময় শিক্ষার্থীদের মিটিং মিছিল করতে দেখা যায়। তাতে তাদের অনেককে ‘চাকরি তার, মেধা যার’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

এসময় কোটার মাধ্যমে বিশেষ একটি শ্রেণিকে অতিরিক্ত সুযোগ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে অবরোধ করা শিক্ষার্থীরা বলেন, এই মুহূর্তে আর অন্য কোনো দাবি নেই। এখন আমাদের এক দফা দাবি। সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে।

তারা বলেন, সম্প্রতি আমরা দেখেছি বিপিএসসির অধীনে নেয়া পরীক্ষারও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এমনটি যদি সত্যি হয়ে থাকে তবে ছাত্রসমাজের আর আশার কোনো জায়গা নেই। সামগ্রিকভাবে একটি সিস্টেম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে টেনে তোলা কঠিন। একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কোনো জায়গা নেই। সেজন্য এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি-কোটা বাতিল করতে হবে।

আন্দোলনে অংশ নেয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, কোটা ব্যবস্থা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থা। এটি সাময়িক একটি সিদ্ধান্ত ছিল। যা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে চলমান ছিল। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে সুযোগ পেয়েছে। অথচ সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা সাংবিধানিক অধিকার। সেজন্য আমরা চাই যেকোনো মূল্যে কোটা বাতিল করা হোক। অন্যথায় এই আন্দোলন চলমান থাকবে।

অপরদিকে শিক্ষার্থীদের অবরোধের পর সায়েন্সল্যাব মোড়ে স্থানীয় নিউমার্কেট থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের অবস্থান করতে দেখা গেছে। শুধু সায়েন্সল্যাবই নয়, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102