রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

এবার সাইফের কাছে হার আবাহনীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: শিরোপা আগেই হাতছাড়া হয়েছে ঢাকা আবাহনীর। এবার রানার্সআপ ট্রফি জয়ের দৌঁড়েও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে এক সময়ে হ্যাটট্রিক শিরোপাধারী আকাশী হলুদ শিবির।শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারায় ঢাকা আবাহনীকে। ম্যাচ শুরুর ৫ মিনিটেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব। ১৬ মিনিটে ধারার বিপরীতে প্রথম গোলের সুযোগ আসে আবাহনীর সামনে। কিন্তু ফাকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি ফয়সাল আহমেদ শিতল।সাদ উদ্দিনের বাড়ানো লম্বা ক্রস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন জুয়েল রানা। সাইফের ডিফেন্ডাররা বাঁধা দিলেও জুয়েল বল বাড়িয়ে দেন শিতলের উদ্দেশ্যে। কিন্তু ফাকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেনি শেষ ম্যাচে গোল পাওয়া শিতল। যেন গোল মিসের মহড়ায় নামে আকাশী হলুদ শিবির। ৩৪ মিনিটে রাফায়েল অগোস্তোর থ্রু পাস থেকে পাওয়া বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন হাইতিয়ান ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্ট। সাইফের দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে ডান পায়ের শট নিলেও ঝাপিয়ে রক্ষা করেন গোলকিপার পাপ্পু হোসেন। মিনিট চারেক পর এবার ব্যর্থতার খাতায় নাম লেখান জুয়েল। রাফায়েল অগোস্তোর থ্রু বল ধরে বক্সের মধ্যে গোলকিপারকে একা পান তিনি। কিন্তু তার নেওয়া ডান পায়ের শট সামনে এগিয়ে এসে পা দিয়ে রক্ষা করেন পাপ্পু।তবে ম্যাচের ৪৩ মিনিটে আবাহনীকে পেছনে ফেলে ম্যাচে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো বল থেকে বাঁ পাশ দিয়ে ভিতরে ঢুকে পড়েন নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলি। সেখান থেকে কাট ব্যাক করলে বল পান ইকেচুকু কেনেথ। পা দিয়ে আলতো ছোঁয়ায় বল ঠেলে দেন জালে (১-০)। মিনিট দুয়েক পরেই ব্যবধান দ্বিগুন করেন জন ওকোলি। মাঝ মাঠের সামনে থেকে রহিম উদ্দিনের পাস থেকে পাওয়া বল গোল পোস্টের প্রায় ২৫ গজ দূর থেকে লং রেঞ্জ শটে বল জালে জড়ান এই নাইজেরিয়ান (২-০)। ম্যাচের ৭৬ মিনিটে অবশেষে আবাহনী কাক্সিক্ষ সেই গোলের দেখা পায়। সাইফের রক্ষণ ভাগে জটলা থেকে বল জালে জড়ান বেলফোর্ট (১-২)।মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরে আকাশী হলুদ শিবির। বাঁ প্রান্ত দিয়ে দিপক রায়ের কাট ব্যাক থেকে পাওয়া বল ফাকা জায়গায় দাঁড়ানো জুয়েল রানা সহজেই বল জালে জড়িয়ে দেন (২-২)। কিন্তু দূর্ভাগ্য আকাশী হলুদ শিবিরের। তখনো ড্র করে অন্তত এক পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখলেও তা ভেঙ্গে গুড়িয়ে দিলেন কেনেথ ইকেচুকু। ৮১ মিনিটে মাঠে বাঁ প্রান্ত দিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের মাটি ঘেষানো ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত শটে দুরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন কেনেথ (৩-২)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই থাকল সাইফ। অন্যদিকে ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শেখ জামালের পরের (তৃতীয়) স্থানেই থাকল ঢাকা আবাহনী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102