বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক। কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করতে পারে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয় দেয়ার কারণে বেনজীর-আজিজকাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সক্ষমতায় টিকে আছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী বিজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।

তিনি বলেন, বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে এরা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোন সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আপনারা বাগের হাট, বরিশালে দেখেছেন কয়দিন আগে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি।

তিনি বলেন, ডেপুটি স্পিকারের ছেলে দুইশ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। তার বাবা ওকালতি করে দিন কাটাতেন। এত টাকা হলো কি করে? বেনজির আজিজ কাণ্ড সামান্য ঘটনা, আরও বড় বড় কাণ্ড আছে।

সুভাস চন্দ্র বসুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, অপর্ণা রায় প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102