সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ধেয়ে আসছে ঝড়, রাতেই যেসব স্থানে তাণ্ডব চালাবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে রাত ১টার মধ্যে দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রবিবার সন্ধ্যায় দেয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102