শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৩৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটোমোবাইল/পাওয়ার)

পদ সংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটোমোবাইল/পাওয়ার-এ পলিটেকনিক ডিপ্লোমাসহ ৩ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য ভাতা।

পদের নাম: জুনিয়র অফিসার

পদ সংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ ৪ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং অন্যান্য ভাতা।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৪০ শব্দ।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা এবং অন্যান্য ভাতা।

পদের নাম: অফিস সহায়ক ও বার্তা বাহক

পদ সংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা এবং অন্যান্য ভাতা।

পদের নাম: সাহায্যকারী

পদ সংখ্যা: ১৭

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। কমপক্ষে ৬ মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন স্কেল: ৮,৩০০-১৯,১৪০ টাকা এবং অন্যান্য ভাতা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ntl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স

৩১ জুলাই ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। তবে এই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন শুরুর সময়

২ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়

৩১ জুলাই ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102