বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

লিপি বেগম ছাতক উপজেলার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
উপজেলা পরিষদের সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের  উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মুন্নার উপস্থাপনায় এবং উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদের প্রস্তাবে এবং পরিষদের অন্যান্য ইউপি চেয়ারম্যান গণের সমর্থন ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম বিগত ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় নির্বাচিত হয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102