বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ইতালিতে পৌরসভা নির্বাচনে বাংলাদেশি হিমেলের জয়

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

ইতালির ভিসেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি হিমেল মিয়া  জয়লাভ করেছেন।

এবারই প্রথম ডানপন্থি থেকে মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

হিমেল মিয়ার দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তার এ বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, গত ৭ ও ৮ জুন ইতালির বিভিন্ন কমুনেতে ( মিউনিসিপ্যালিটি) অনুষ্ঠিত হয় মেয়র নির্বাচন। এদিন মন্তেক্কিও মাজ্জরে কমুনে নির্বাচনে ভোটের যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া।

চারজন মেয়র প্রার্থী ও মোট দুই শতাধিক কাউন্সিলর প্রার্থীর এ নির্বাচনে হিমেল মিয়া তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।

৭ ও ৮ জুনের নির্বাচনে কোনো মেয়র ৫০% ভোট না পাওয়ায় এ নির্বাচন আবার ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত হয়।  নানা নাটকীয়তা শেষে ইতালি ছাত্রলীগের তরুণ এ নেতা বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেন। এ প্যানেল থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির দল লেগা মনোনিত প্রার্থী থেকে প্রায় ৫০% বেশি ভোট পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102