রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

এমপির প্রচেষ্টায় ভোগান্তি লাঘব হচ্ছে দেওতৈল ও রইছগঞ্জবাসীর

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন
এমপি কেয়া চৌধুরীর ঐকাত্মিক প্রচেস্টায় প্রকল্পের জটিলতা থেকে মুক্তি পাওয়ার পর দ্রুতই  দীর্ঘদীনের ভোগান্তি লাঘব হচ্ছে বাহুবলের স্নানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের। ইতিমধ্যে রাস্তা দুটি নির্মাণের জন্য ১১ কোটি ৪১ লক্ষ ২১ হাজার ১ শত ৯২ টাকা বরাদ্দ এসেছে এবং দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই রাস্তা দুটির নির্মাণ কাজ শুরু হবে।
জানা যায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস থেকে রইছগঞ্জ বাজার রাস্তার বেহাল দশায় বছরের পর বছর ধরে ভূগছিলো আশপাশের কয়েক এলাকার হাজার হাজার মানুষ। নবীগঞ্জ উপজেলার দেওতৈল এলাকার রাস্তাটিরও একই দশা। রাস্তা দুটি হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার আরো ৩টি কাজের সাথে প্রকল্পের জটিলতায় আটকা পড়ে কাজটি অনিশ্চয়তায় পড়ে বারতে থার
কে এলাকাবাসীর দূর্ভোগ।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার তৎপরতায় প্রকল্পের জটলা থেকে মুক্তি পায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলার এ রাস্তা দুটি। এরপরই রাস্তা দুটি নির্মাণে তৎপরতা শুরু করেন এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এরই প্রেক্ষিতে রাস্তা দুটি নির্মাণের জন্য ১১ কোটি ৪১ লক্ষ ২১ হাজার ১ শত ৯২ টাকা বরাদ্দ এসেছে।
এরমধ্যে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস থেকে রইছগঞ্জ বাজার রাস্তার জন্য এসেছে ৭ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৯ শত ২৬ টাকা ও নবীগঞ্জ উপজেলার দেওতৈল এলাকার নিলামবাজার-করিমপুর রোড  রাস্তার জন্য এসেছে ৩ কোটি ৫২ লক্ষ ৭৬ হাজার ২ শত ৬৬ টাকা। শীঘ্রই রাস্তা দুটির মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে সকল সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এরই প্রেক্ষিতে রাস্তা দুটির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছি। আমাকে সর্বাত্নক সহযোগীতা করায় মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102