শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ লঙ্কান লিগে খেলতে নামবেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

সোমবার শুরু হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ।

পাল্লেকেলেতে ক্যান্ডি ফ্যালকন্সের মুখোমুখি হচ্ছে তাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এবারই প্রথমবার এলপিএলে সুযোগ পেয়েছেন তাসকিন। তাকে নিলাম থেকে ৫০ হাজার ডলারে কেনে কলম্বো স্ট্রাইকার্স। এবার মাঠে প্রমাণের অপেক্ষা।

গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে অবশ্য একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের অপর দুই ক্রিকেটার। তাওহিদ হৃদয় ২ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন। মোস্তাফিজ নিজের প্রথম বলে উইকেট পেলেও এরপর করেছেন যাচ্ছেতাই বোলিং। ৩ ওভারে ৪৪ রান খরচ করে নেন একটি উইকেট।

মোস্তাফিজ-হৃদয়ের বাজে পারফরম্যান্সের দিনে জিততে পারেনি তাদের দলও। উদ্বোধনী ম্যাচে ক্যান্ডি ফ্যালকন্সের কাছে ৬ উইকেটে হেরেছে ডাম্বুলা।

জয় দিয়ে শুরু করা ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষেই আজ ম্যাচ তাসকিনদের। সব ঠিকঠাক থাকলে আজই লঙ্কান লিগে অভিষিক্ত হবেন টাইগার এই গতিতারকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102