মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাইডেন বাদ

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এবার প্রার্থী তালিকায় নাম শোনা যাচ্ছে বারাক ওবামা পত্নী মিশেল ওবামার। সম্প্রতি ডেমোক্রেটিক শিবিরে জো বাইডেনের পাশাপাশি সাবেক এই ফাস্ট লেডির নামও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।

দলের অনেকেই ইতোমধ্যে বলছেন যে বাইডেন মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। তাই ডোনাল্ড ট্রাম্পের সামনে যুক্তিতর্কে তিনি টিকছেন না। তবে নির্বাচনে আপাদত মোটেই আগ্রহ নেই মিশেল ওবামার। খবর সিএনএনের।

ইতোমধ্যে অনেক ডেমোক্রেটিক প্রার্থী ভাবতে শুরু করেছেন যে, ট্রাম্পের সামনে টিকবেন না বাইডেন। রিপাবলিকান আইন প্রণেতা টেড ক্রুজ বলেছেন- ‘সিএনএনের বিতর্কে পরাজিত হওয়ার পরে ডেমোক্র্যাটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। ৯ মাস আগেই আমি বলেছিলাম যে, বাইডেনকে শেষপর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয়, এখন সেটাই হবে।

সিএনএনের বিতর্কে বাইডেনকে দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি পরবর্তী ৪ বছর হোয়াইট হাউসের কাজ পরিচালনার মতো কার্যকরী থাকবেন না। এই অবস্থায় ডেমোক্র্যাটদের মধ্যেও সেই ভাবনা কুড়েকুড়ে খাচ্ছে। তাই দলের অন্দরেই অনেকে চাইছেন বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে নতুন করে প্রার্থী হিসেবে মনোনীত করা হোক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৩ মাস আগে আগামী আগস্টে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন রয়েছে। সেখানেই প্রার্থীর নাম পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ওই রাতে খুব খারাপ বিতর্ক হয়েছে। কিন্তু, শেষে একটাই কথা বলতে পারি এই নির্বাচনে মানুষ কাকে বেছে নেবে। একজন ব্যক্তি যিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। নাকি সেই একজন যিনি কেবল নিজের উন্নতির কথাই ভেবে গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102