মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কৈতক হাসপাতালে চিকিৎসা সরজ্ঞামাদি হস্তান্তর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৯৬ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার জাউয়া বাজার কৈতক হাসপাতালে প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান করা হয়েছে। বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে এসব চিকিৎসা সরজ্ঞামাদি আনুষ্ঠনিকভাবে গ্রহন করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন। জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে শাখার  অর্থায়নে এসব চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান উপলক্ষে সকালে হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এড. রাজ উদ্দিন। পরিষদের সদস্য সচিব এ এস এম মিসবাউজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্রী, কৈতক হাসপাতালের আরএমও ডাঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আব্দুল মুকিত শহিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম আযম তালুকদার নেহার, পরিষদের কোষাধ্যক্ষ আসাদুর রহমান আসাদ, আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, মাষ্টার জসিম উদ্দিন, লিলু মিয়া তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, আমজদ আলী, বশির আহমদ, শাহিন তালুকদার, কদরিছ খান, এমরান আহমদ, গৌছ খান, নুর মিয়া, কবির আহমদ প্রমুখ।

সভা শেষে চিকিৎসা সামগ্রী পালস অক্সিমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, ওয়েটিং চেয়ার, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ও সার্জিক্যাল মাস্ক সহ প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি হাসপাতাল কতৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102