মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পঞ্চগড় জেলা প্রশাসন এবং ক্রীড়া অফিসের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর পুরস্কার বিতরণী  হয়েছে। গত বুধবার  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম-বার। পুলিশ সুপার ও জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন উৎসাহ, উদ্দিপনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102