মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

‘বাংলাদেশ থেকে বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই’

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

দুবাই ট্যাক্সি সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা, বাংলাদেশ থেকে বার্ষিক ন্যূনতম ২০০০ ট্যাক্সি ড্রাইভার এবং মোটরসাইকেল চালক নিয়োগ করবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীরের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে সংযুক্ত আরব-আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সংযুক্ত আরব-আমিরাতের সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্যে থেকে প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে ইতোমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে। এ ছাড়া আগামী বছর থেকে কমপক্ষে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। চলতি বছর ১৩০০ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর জানান, সংযুক্ত আরব-আমিরাত আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সংযুক্ত আরব-আমিরাত ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সংযুক্ত আরব-আমিরাতে দক্ষ জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

কর্মী নেওয়ার বিষয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, চলতি বছর ১৩০০ ট্যাক্সি চালক ও মোটরসাইকেল আরোহী নিয়োগ দেওয়া হবে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকরসহ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102