মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

সুইডেনে এইচআরপিবি সেমিনারে বক্তারা

প্রবাসীদের আইনি সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল দাবী

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসী বাংলাদেশিদের আইনি সুরক্ষায় সুইডেনের স্টকহোমে সেমিনার করেছে মানবাধিকার ও পরিবেশবাদী বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সেমিনার থেকে প্রবাসীদের আইনি সুরক্ষা এবং তাদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ সার্বিক স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে।

এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে ও  এইচআরপিবি সুইডেন শাখার উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সেমিনারে মনজিল মোরসেদ প্রবাসীদের আইনি অধিকারসহ বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনি জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হয় বিভিন্নভাবে। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সময়ের দাবি।

প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা সুপারিশমালা পেশ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাফিজ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর খুরশেদ আলম চৌধুরী। প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এইচআরপিবির সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন ও মনজুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাদক আয়নুল হক প্রমুখ।

বক্তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান, কিন্তু আইনি জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশসহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতির কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলেই তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন এবং তা বাংলাদেশের জন্য লাভজনক হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102