বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কার্ডিফ জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত এর প্রস্তুতি সভা ও নতুন কমিটি গঠিত

মোজাম্মিল আলী
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স দারুল ক্বিরাত -২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গবার (২৫ জুন) ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান আকিল আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিট গঠন, একাউন্ট খোলা, দারুল ক্বিরাতের সময় সূচি,লাইফ মেম্বার বৃদ্ধি সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য আগামী ২৮ জুলাই (রবিবার) থেকে চার সপ্তাহব্যাপী সামার হলিডের সময় দারুল ক্বিরাতের ক্লাস অনুষ্ঠিত হবে।

জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান লিলু মিয়া কে প্রেসিডেন্ট, ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির কে নাজিম, ক্বারী নুরুল ইসলাম কে ট্রেজারার মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও শেখ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট সেক্রেটারী কমিউনিটি লিডার সাংবাদিক মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম, সদস্য ক্বারী কামরুল ইসলাম বাবু, জালালিয়া মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারী মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, সদস্য মুসলিম আলী, দারুল ক্বিরাতের লাইফ মেম্বার মুরব্বি আব্দুল হামিদ ,  সাজ্জাদ মিয়া, জুনেদ চৌধুরী, আহাদ আলী,  সৈয়দ শামসুল হক, রফিক মিয়া, মাওলানা ক্বারী মিনহাজ উদ্দিন, ক্বারী মোঃ মোজাম্মেল আলী,  হাফিজ ক্বারী মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।

সভাশেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী শাহ তসলিম আলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102