রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার

ত্রান নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ কলেজ ও প্রাইমারী স্কুল আশ্রয় কেন্দ্রে প্রায় ৩শ বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। তিনি হবিগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরে বিভাগীয় কমিশনার রবিবার বিকাল ৫টায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানকৃত বন্যায় আক্রান্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের পর্যাপ্ত   পরিমান ত্রাণ সামগ্রী রয়েছে ত্রানের জন্য অভাব করতে হবে না। এই বন্যা শেষ নয় বার বার বন্যা আসবে সেই বন্যা মুখাবেলা করার প্রস্তুতি নিতে হবে। বন্যায় সাংবাদিকদের ভুমিকা অনেক গুরুত্ব তারা ত্রান না পৌছলে সেই খবর তুলে ধরেন। কোথায় কি হচ্ছে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে। ত্রান সামগ্রী পেলে সেটা স্বীকার করতে হবে। এলাকা বাসী সার্বিক পরিস্থিতি জেলা প্রশাসককে জানালে সবধরনের ব্যবস্থা নেয়া হবে। বন্যার পরে সবার কি করতে হবে পরিকল্পনা করতে হবে। বন্যার আক্রান্তদের ডাটা বেজ থেরী করতে হবে যাতে বন্যা আসলেই আক্রান্ত এলাকা ও বর্ন্যাতদের চিহিৃত করতে সহজ হয়। অনেক জায়গায় সাংবাদিকরা রিপোর্ট করেন বন্যার্তরা ত্রান পাচ্ছে না এটা করা হয় বেশি ত্রান আসার জন্য আসলে ত্রানের কোন সমস্যা নেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার বলেন, ৫৭০ কোটি টাকা ব্যায়ে নির্মিত কুশিয়ারা ডাইক নিয়ে বন্যার শেষে বসে পরিকল্পনা করা হবে এর স্থায়ী সমাধান কি। বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভাঙ্গন রোধে আবারও ব্যবস্থা নেয়া হবে। সরকারের মেগার প্রকল্পে কুশিয়ারা নদী ড্রেজিংসহ ভাঙ্গন মেরামত করা হবে। কোন ত্রুটি থাকলে সেটা খতিয়ে দেখা হবে। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে ২৯৭টি মেডিক্যাল টিম সিলেট বিভাগে কাজ করছে। রাসেল বাইপার প্রতিরোধে এন্ট্রি ভেনম প্রতিটি উপজেলায় যথেষ্ট পরিমান রয়েছে। আশ্রয়কেন্দ্র  পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন এলাকার বন্যা কবলিত ও পানি বন্দী এলাকা পরিদর্শন করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছৈইফা রহমান কাকলী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ বাহুবল এর সার্কেল এএসপি আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত মোঃ মাসুক আলী,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সভাপতি রাকিল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,কর্মকর্তাসহ সকল দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, সদস্যবৃন্দ,ট্যাগ অফিসার, সাংবাদিক বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102