রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

পানিবন্দী মানুষের মাঝে কাউন্সিলর মোঃ মাসুদের ত্রান বিতরন

সালেহ আহমদ (স‘লিপক)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর, একজন মানবতার ফেরিওয়ালা মোঃ মাসুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদ ব্যক্তিগত উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডস্থ বেকামুড়া গোলাপগঞ্জ গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে পানিবন্দী মানুষদের মাঝে শুকনো খাবার চাল, চিড়া, মুড়ি, কলা, কেক, টোস্ট বিস্কুট, গুড়, শুটকি, খাবার পানি, খাবার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই ম্যাচ এবং নগদ অর্থ বিতরণ করেন।

এসময় লন্ডন প্রবাসী তরাজ মিয়া, ইউপি সদস্য রিপন মিয়া, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুকনো খাবার বিতরণকালে কাউন্সিলর মোঃ মাসুদ পানিবন্দী বানবাসী অসহায়ের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা যারা সমাজের বিত্তবান বলে বিবেচিত আমাদের উচিৎ সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা আমাদের বিবেককে জাগ্রত করলেই জেগে উঠবে এ দেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102