বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

আরও দুদিন ভারী বৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

বন্যাপ্রবণ এলাকায় বৃষ্টি বেশি হচ্ছে। দেশের তিন বিভাগে বৃহস্পতিবার (২০ জুন) থেকে আগামী দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, যদিও ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তেমনভাবে দেখা যাচ্ছে না; তবে আজ বিকেলের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।

তিনি আরও জানান, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও ২ দিন। গত ২৪ ঘণ্টায় তেতুলিয়ায় ১৫৩ মিমি এবং সিলেটে ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।

সিলেটে এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারার মধ্যেও কিন্তু দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102