সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

পরীমনিসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্র নায়িকা পরীমনি ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে ​এ তথ্য জানা গেছে। ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।যে আট জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে পরীমনি, হেলেনা জাহাঙ্গীর ছাড়াও রয়েছেন গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম।চিঠিতে বলা হয়, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এ আট জনের ব্যাংক অ্যাকাউন্টের সব ধরনের তথ্য যেমন অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।একই চিঠিতে আরও তিন জনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন—রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102