রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ।

বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের।

সেইসঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। হিজবুল্লাহ প্রধান বলেন, শত্রুদের (ইসরায়েল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল ভয়ে আছে। কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102