সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি আরও ২১৩ ডেঙ্গু রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৮৮ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ২৫ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৪১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ১৯২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন চার হাজার ২৬৩ জন রোগী।রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত ২২ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে কিনা তা নিশ্চিত করেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102