বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বন্যার পানি কেড়ে নিলো মৌলভীবাজারে দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী মিয়া (৮) ও একই গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমেদ (১৬)।

May be an image of 7 people and text

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তিন জন সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102