বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

চীনের সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলে অভিযোগ ‍তুলে দেশটিকে সতর্ক করেছে ওয়াশিংটন। এর আগে ঠিক একই ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও সতর্ক করেছিলো চীনকে । ওই সময় ন্যাটোর মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, রাশিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখায় চীনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

রাশিয়ার মিত্র চীনের ওপর যুক্তরাষ্ট্রের অভিযোগ যে দেশটির সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তার ভাষায়, চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটা বন্ধ করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিনকেন।

এদিকে বিষয়টি নিয়ে পশ্চিমারা বলছে, চীন একদিকে রাশিয়াকে সহায়তা করছে এবং অন্যদিকে ইউরোপের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনটা মেনে নেয়া যায়না। চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারবে না।

আর রাখঢাক না রেখেই এখন সেই কথা জোরেশোরে বলছেন স্টলটেনবার্গ।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে ‘নিরপেক্ষ’ বলে ঘোষণা করে আসছে চীন। বেইজিংয়ে দাবি, তারা রাশিয়া বা ইউক্রেন কাউকেই প্রাণঘাতী সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102