রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ঈদের সাজে অপু বিশ্বাসের পরামর্শ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

বর্ষায় কোরবানি ঈদ হলেও বৃষ্টির দেখা নেই। উল্টো গরমে প্রাণ ওষ্ঠাগত। এমন আবহাওয়ায় খুব বেশি সাজগোজ করে ঘর থেকে বের হওয়া কঠিন। কিন্তু ঈদে প্রিয়জনদের সঙ্গে দেখা তো করতেই হবে। তারাও বাসায় বেড়াতে আসবেন। ফলে একটু সাজগোজ করতেই হবে। কিন্তু কেমন হবে সেই সাজ?

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বরাবরই  ফ্যাশন সচেতন। অপু বিশ্বাস বলেন, এবার কোরবানির ঈদ  গরমের মধ্যে পালিত হচ্ছে। তাপমাত্রা অনুকূলে নয়। দিনের বেলা ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সানস্ক্রিন একবার ব্যবহার করে সারাদিনের জন্য নিশ্চিত হওয়ার সুযোগ নেই। অন্তত তিন ঘণ্টা পরপর নতুন করে সানস্ক্রিন ব্যবহার করতে পারলে ভালো।

ঈদের সাজ, অপু বিশ্বাসের পরামর্শ

সবমিলিয়ে এ সময় ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখা কঠিন উল্লেখ করে অপু বলেন, ভারি কাপড় এড়িয়ে হালকা পোশাক এবং হালকা রঙের কাপড় হলে ভালো হয়। মেকআপের ক্ষেত্রে একদম নো-মেকআপ লুকে যদি থাকা যায় তাহলে রিফ্রেশিং লাগবে; এই গরমে সেটা আরামদায়কও মনে হবে। আমি নো মেকআপ থাকতে পছন্দ করি। তবে লিপস্টিকটা যেন ডার্ক হয়। এটাই আমার পরামর্শ।

এ ছাড়া রাত এবং দিনের মেকাপ এক রকম হবে না বলেও জানান এই চিত্রনায়িকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102