সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৮ জুন) সকালে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়;  ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী তিন দিন তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ওই বিভাগে আগামী এক সপ্তাহের বেশি সময় থেমে থেমে কমবেশি বৃষ্টি হতে পারে।

গত ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছে। তবে দেশের সর্বত্র বৃষ্টি শুরু হয়নি। বরং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর ব্যতিক্রম ছিল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ খুলনা বিভাগের প্রায় সব স্থানে এবং পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, রাজশাহী, গোপালগঞ্জ ও পাবনা জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102