বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদুল আযহা। বাঁধভাঙা আনন্দের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়।

ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা করতে হবে। পশু কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা, হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আহ্বানও জানান রাষ্ট্রপতি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102