শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

ঈদের দিন ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদ উল আজহা সোমবার। এদিন দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঢাকায় সোমবার দুপুরে ও বিকালে হতে পারে বৃষ্টিপাত। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এর মধ্যে মাঝারী থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান জানান, আষাঢ় মাস চলছে, এ কারণে সারাদেশে কমবেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন রাজধানী ঢাকায় বেলা ১২টা থেকে তিনটার মধ্যে ৭ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকালে হতে পারে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত।

তিনি আরও জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গাজীপুর ও নরসিংদীতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102