শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ত্রিশাল এর হাবিবুল বাশারের জার্মান বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪০৬ এই পর্যন্ত দেখেছেন

এনামুল হক,ময়মনসিংহ: পৌরসভার ৬নং ওয়ার্ড (নওধার) এলাকার স্থায়ী বাসিন্দা ও ত্রিশাল বাজার দরগা মহল্লা রোডের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আনিসুজ্জামান কাজলের ছেলে হাবিবুল বাশার বাপ্পি জার্মান-এর টেকনিকাল ইউনিভার্সিটি অফ ইনগলষ্টাড, জার্মানি এ সাফল্যের সহিত ভর্তির যোগ্যতা অর্জন করেছে।
হাবিবুল বাশার বাপ্পি’র শিক্ষা জীবন শুরু হয় আইডিয়াল একাডেমী,ত্রিশাল-এ পরবর্তীতে সরকারি নজরুল একাডেমী, ত্রিশাল থেকে জে এস সি ও এস এস সি এবং আলমগীর মন্সুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি পাশ করে।

হাবিবুল বাশার বাপ্পি’র কাছে তার অনুভূতি জানতে চাইলে সে বলে,আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আল-আমিনের দরবারে লাখ-কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই তার সাথে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় শিক্ষক/ শিক্ষিকা ও শোভাকাঙ্ক্ষিদের, যাদের দোয়া আর অসামান্য অবদানের বদৌলতেই আজকে আমার এই অর্জন। আপনাদের কাছে আমার আবেদন- ” আমার জন্য আপনাদের এই দোয়া অব্যহত রাখবেন যেন আমি এই ত্রিশালের মাটি মানুষের জন্য কাজ করতে পারি “।শিক্ষা জীবন শেষ করে এই দেশ ও মানুষের জন্য আমার অর্জিত শিক্ষাকে কাজে লাগাতে পারি ।

তার পিতা-মাতার কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর মহান আল্লাহ্‌র মেহেরবানীতে আমার সন্তানের এই অর্জন যেন এই দেশ ও জাতির কাজে লাগে, তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সে যেন দেশের মানুষের জন্য নিরলস কাজ করতে পারে এটাই আমাদের চাওয়া।সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102