মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৭ দিন বন্ধ

খাদেমুল ইসলাম!
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান,
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে৷ উভয় দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৭ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান,ঈদুল আযহা  উপলক্ষে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102