রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যাত্রা শুরু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মাধ্যমে কমিটির প্রথম আত্মপ্রকাশ ঘটেছে। ডা. নিবাস চন্দ্র পালকে সভাপতি এবং ডা. অশোক ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়ে কমিটি ঘোষণা করা হয়।

গত শনিবার (৮ জুন) স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট বিভাগীয় প্রথম মহাসম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। নবগঠিত শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীনতা চিকিৎসক পরিষদ শ্রীমঙ্গল শাখার যাত্রা শুরু হলো। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবী অঙ্গসংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অশোক ঘোষ বলেন, প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, শ্রীমঙ্গলে প্রথমবারের এই সংগঠনের শাখা ঘোষণা করায় এবং এই কমিটির সভাপতি হিসেবে ডা. নিবাস পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দ্বায়িত্ব প্রদান করায়। সবার সহযোগিতা নিয়ে আমরা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102