বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে

ইউরোপ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

এম,এ আহমদ আজাদ , নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন
ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে স্বপ্নের দেশ ইউরোপ পাঠানোর ছলনায়  নবীগঞ্জে  তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজ্বন নিয়ে এখন বিপাকে পড়েছেন।
প্রতারণার শিকার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত আঃ সালামের পুত্র মোঃ খালিছ মিয়া। এ ব্যাপারে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের কন্যা রাহেলা বেগম(২৮) পুত্র আমীর উদ্দিন (৩৮) আমীর উদ্দিনের স্ত্রী রাজনা বেগম (৩২) বেগম এর বিরুদ্ধে  হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন খালিছ মিয়া।
অভিযোগ সুত্রে প্রকাশ- ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পর্তুগাল পাঠানোর কথা বলে আমীর উদ্দিন সহ উভয় পক্ষের আলোচনায় ১৪ লাখ টাকা সাব্যস্থ হয়। গত বছরের ৫ ই জুলাই  অভিযোগকারীর নিজ বসতঘরে রাহেলা বেগম ও রাজনা বেগমকে তিন বান্ডিলে মোট আড়াই লাখ টাকা প্রদান করেন। এমনকি ওই সালের ৭ আগষ্ট  রাজনা বেগমের  ডাচ বাংলা ব্যাংক লিঃ আউশকান্দি শাখায় আরো পঞ্চাশ হাজার টাকা জমা প্রদান করেন।
টাকা প্রদানের ৬ মাস অতিবাহিত হওয়ার পর বার বার তারিখ দিয়ে সময় ক্ষেপন করতে থাকে আসামীরা। পরবর্তীতে পর্তুগাল নিতে পারিবে না বলে স্বীকার করে। যাহার অঙ্গিকারনামা ও ভয়েজ রেকর্ড ভুক্তভোগীদের কাছে সংরক্ষন রয়েছে। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়।
মামলার ব্যাপারে জানতে চাইলে-বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোঃ জহিরুল আলম তুহিন বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিচারক মামলাটি নবীগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102