বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সিলেটে টিলা ধ্বসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন
সি‌লেট মহানগ‌রের মেজরটিলার চা‌মেলিবাগ এলাকায় টিলা ধ্বসে একই প‌রিবা‌রের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (১০ জুন) ভোর ছয় টার দি‌কে টিলা ধ্বসে দুই পরিবারের ছয়জন মাটির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, চামেলি বাগের টিলার পাশের একটি বাসায় দুই ভাই তাদের  পরিবার নিয়ে বসবাস করতেন। আজ ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরের দিকে অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে ২ বছরের এক শিশু ও রয়েছে। উদ্ধার কর্মীরা করিম উদ্দিন (৩২), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও ছেলে নাফজি তামিম (০২) এর লাশ উদ্ধার করেছে।
সি‌লেট মহানগর পু‌লি‌শের শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুনুর রশীদ চৌধুরী ‌তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102