রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

১০ টাকার চাঁদায় ভাইস চেয়ারম্যান ‘চা-কন্যা’ খায়রুন

কিবরিয়া চৌধুরী, হবিগন্জ
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
চুনারুঘাটের ‘চা-কন্যা’ খায়রুন আক্তার। চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত। স্থানীয় লোকজনের কাছে খায়রুন ‘চা-কন্যা’, ‘অগ্নিকন্যা’,  স্লোগানকন্যাসহ বিভিন্ন নামে পরিচিত।
চা বাগানে ছোট থেকে বড় সবাই তাকে ‘দিদি’ বলে ডাকেন। এমনকি তার নির্বাচনী খরচের জন্য চা শ্রমিকরা ১০ টাকা করে চাঁদা তুলে দিয়েছেন।
চুনারুঘাটের ‘চা-কন্যা’ খায়রুন আক্তার তার পরিচিতিকে কাজে লাগিয়ে এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন।
৬৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাফিয়া খাতুন পেয়েছেন ১২ হাজার ২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী জামানত হারিয়েছেন।
জানা যায়, চা বাগানের শ্রমিকরা সভা ডেকে তাকে প্রার্থী করেছেন। মনোনয়ন ফরম কেনা, প্রচারণার কাজসহ সব ব্যয় মিটিয়েছেন তারা। ১০ টাকা করে গণচাঁদা তুলে নানা জনের কাছ থেকে সহায়তা নিয়ে নির্বাচনের খরচের ধাক্কা সামলানো হয়েছে। খায়রুনের বিজয়ে চা বাগানগুলোতে রীতিমতো উৎসব বিরাজ করছে।
উল্লেখ্য- ২০১২ সালে খায়রুনের বাবার ক্যানসার ধরা পড়ে। গরু-ছাগল বিক্রি করেও তাকে বাঁচানো যায়নি। সংসার সামলাতে চা শ্রমিক হিসাবে কাজে যোগ দেন খায়রুন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব মহলে পরিচিতি পান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102