সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করেছে। বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102