রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্ক গভর্নর এর পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৯৯ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র: একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো। এই নারীদের অধিকাংশই কুমোর জন্য কাজ করেছেন। যৌন হয়রানির অভিযোগ দেওয়ায় কারো কারো বিরুদ্ধে তিনি প্রতিশোধও নিয়েছেন।
এর আগে কুমোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তার দল ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তাকে। পাঁচ মাস তদন্তের পর গত সপ্তাহে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস জানিয়েছেন, গভর্নর কুমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছিলেন এবং তিনি কর্মস্থলে অসদাচারণের মাধ্যমে আইন লঙ্ঘন করেছেন।

অবশ্য এরপর সংবাদ সম্মেলনে ৬৩ বছরের কুমো দাবি করেছিলেন, আমি কখনোই কাউকে অযাচিতভাবে স্পর্শ করিনি কিংবা অযাচিতভাবে যৌন প্রস্তাব দেইনি।১০ আগষ্ট মঙ্গলবার কুমো ঘোষনা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন ।এখন ১৪ দিনের মাঝে লে:গভর্নর ক্যাথি হোচল নিউইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসাবে শপথ নিবেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102