মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শ্রীমঙ্গলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে ৩টি কেন্দ্রে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়। এছাড়াও ভোট শান্তিপূর্ণ, শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসন দিনভর তৎপর ছিলো।

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়। তিনি কাপ-পিরিচ প্রতিক নিয়ে ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৬ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন। ৩য় অবস্থানে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, তিনি পেয়েছেন ৩১০৩৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেবের পুত্র রাজু দেব রিটন। তিনি এবার প্রথম তালা প্রতিক নিয়ে বিশাল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ টিবওয়েল প্রতিকে পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। মাইক প্রতিক নিয়ে এম এ রহিম নোমানী পেয়েছেন ১৫ হাজার ২৫১ ভোট, চশমা প্রতিক নিয়ে কেসব বারই পেয়েছেন ১৪ হাজার ১৪৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে হাঁস প্রতিকের প্রার্থী হাজেরা খাতুন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত পদ্ধফুল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট। ফুটবল প্রতিক নিয়ে কবিতা রানি দাস পেয়েছেন ২৪ হাজার ১৮৮ ভোট।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102