বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আয়োডিন লবণের প্রয়োজনীয়তা বিষয়ে সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

বুদ্ধিদীপ্ত থাকতে আয়োডিনযুক্ত লবনের প্রয়োজনীয়তা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

“বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই” এই শ্লোগানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁওয়ের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক (গ্রেড-১)’র চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বিসিক’র (টেকনোলজি) পরিচালক কাজী মাহাবুবুর রশিদ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’র অধ্যক্ষ ইঞ্জি: মো: শফিকুল আলম, গেইন বাংলাদেশের প্রোফোলিও লিড ড. আশেক মাহফুজ, গেইন’র ফুড ফরটিফিকেশন বিভাগের প্রোজেক্ট কো-অর্ডিনেটর লায়লুন নাহার, ঠাকুরগাঁও বিসিকের জেলা প্রধান মো: হাফিজুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও চামড়া ব্যবসায়ি সমিতির সভাপতি মো: ইউনুস আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, কারুপন্যের পরিচালক চন্দনা ঘোষ প্রমুখ।

মতবিনিময় সভায় বিসিকের বিভিন্ন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সংশ্লিষ্ট বিষযের সাথে ব্যবসায়িগণ অংশ নেন।

সভায় আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ভোজ্য লবণ উৎপাদনকারী মিল আধুনিকীকরণ (এমআইপি সেন্ট্রিফিউজ), জাতীয় লবন নীতি, পলিসি ডায়লগ, ল্যাব সাপোর্ট অনলাইন মনিটরিং প্রশিক্ষণ ও আয়োডিনযুক্ত লবণ আইন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন, বিসিকের পরিচালকদের তত্বাবধায়নে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন, বিসিক প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন, লবণ মাঠ ও মিল পর্যায়ে হতে বাজার পর্যায়ে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহের জন্য নিয়মিত মনিটরিং, নিয়মিতভাবে লবণ সংক্রান্ত সকল তথ্য সংবলিত প্রতিবেদন প্রণয়ন ও বিতরণ, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর পশুর হাটে লবণ বিক্রয়ের ব্যবস্থা গ্রহন ও জেলাভিত্তিক এতিমখানাগুলোতে বিনামুল্যে লবণ সরবরাহসহ বেশ কিছু গুরুত্বপুর্ন বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে জানানো হয় সভায়। সর্বোপরী উল্লেখিত কার্যক্রম দৃঢ়করণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102