শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

১০ জুন শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১০ জুন শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (২৮মে) এ বিষয়ে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকে দরবার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদা’ত সম্রাট, বীরমুক্তিযোদ্ধা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সায়খুল ইসলামসহ জেলার সর্বস্তরে ক্রীড়া সংগঠকগণ।
সভায় খেলার বাজেট, দল এবং অতিথির বিষয়ে আলোচনা হয়। এই টুর্নামেন্টের উদ্বোধন হবে ১০ জুন বিকাল ৩টায়। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ১১ জুন, তৃতীয় ম্যাচ ১২ জুন, শেষ ম্যাচ ১৩ জুন। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে ২০ এবং ২১ জুন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।
এই টুর্নামেন্টে দেশের নামীদামী ৭টি এবং ১টি স্বাগতিক দল অংশ গ্রহণ করবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। জাঁক-জমক আয়োজনে টুর্নামেন্টে পরিচালনা জন্য পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল স্টেডিয়ামের সংস্কার, সাজ সজ্জা ও দল নিবন্ধনের কাজ ২৯ জুন সকাল থেকে শুরু হবে বলে জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102