রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

ছাতকে শিক্ষিকার হামলাকারী দপ্তরী গ্রেফতার

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় গুরুতর আহত ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৃহস্পতিবার রাতে নৈশ প্রহরীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
জানাযায় গত মঙ্গলবার সকাল১১ টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরীর হামলায় বিদ্যালয়ে আহত হন প্রধান
শিক্ষিকা শংকরী রানী দে। দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া ভাতগাঁও গ্রামের মোঃ কাচা মিয়ার পুত্র। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে খবর পেয়ে রুবেল মিয়া শুক্রবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সকালে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে স্বজনদের সাথে নিয়ে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজের দায় স্বীকার করেছে। ঘটনার পর থেকেই গোটা উপজেলার শিক্ষক শিক্ষিকা দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুবেল মিয়ার আত্মসমর্পণের মধ্য দিয়ে উত্তেজনা প্রশমিত হয় বলে একাধিক শিক্ষক মন্তব্য করেন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম জানান, শিক্ষিকার দায়েরী (নং ২৩ ) মামলায় গ্রেফতার দেখিয়ে রুবেল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102