

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিমের (আনার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (২২ মে) প্রদত্ত এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। ভারতের পুলিশ আজ বাংলাদেশ পুলিশকে এমপি আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।