মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

বোদা উপজেলায় চেয়ারম্যান পদে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক আলম টবি বেসরকারিভাবে নির্বাচিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলায়  দ্বিতীয় ধাপে  উপজেলায় পরিষদ নির্বাচনে  ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।।মঙ্গলবার( ২১ মে)  সকাল ৮ টায় শুরু হয় ভোট গ্রহণ। চলে  বিকাল ৪ টা পর্যন্ত।
 পঞ্চগড় জেলায় বোদা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি (ঘোড়া প্রতীক) ২৮ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ময়দানদীঘি ইউনিয়নের সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) হাবীব আল আমিন ফেরদৌস পেয়েছেন ২৩ হাজার ১০৮ ভোট।
 ভাইস-চেয়ারম্যান পদে দেব নারায়ণ (টিউবওয়েল) এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে লাইলী বেগম (কলস) নির্বাচিত হয়েছেন।
দেবীগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বহিষ্কৃত নেতা মদন মোহন রায় (হেলিকপ্টার)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৩৩২ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনজুরুল ইসলাম মনু (তালা), নারী ভাইস-চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রিতু আক্তার (কলস)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102