রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

নিউইয়র্কে

মিডিয়া ব্যক্তিত্বদের সাথে বাংলাদেশ কনসাল জেনারেল এর মতবিনিময় অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও শীর্ষ ব্যক্তিত্বদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা বর্ণনা করে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা এ ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। তিনি যোগ করেন, সকলের প্রচেষ্টায়, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে যা ২০২৬ সালে পূর্ণরূপে স্বীকৃতি পাবে।

তিনি মিডিয়া ব্যক্তিত্বের এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়সমূহ জনগণের সামনে, বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান। কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বগণকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আয়নার সাথে তুলনা করে বলেন যে তারা ভুল-ভ্রান্তি ধরিয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্রের অশেষ কল্যাণ সাধন করেন। স্বাগতিক দেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, অর্থনৈতিক কূটনীতি, জনবান্ধব কূটনীতিকে কনসাল জেনারেল তাঁর নিউইয়র্ক মিশনের মূল লক্ষ্য হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের সাথে প্রবাসী বাংলাদেশীদের যোগসূত্র রক্ষায়, প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রচার ও প্রসারে কনস্যুলেট জেনারেলের নিরবিচ্ছন্ন প্রচেষ্টায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বগণ প্রবাসী বাংলাদেশেীদের প্রতি কনস্যুলেট জেনারেলের চলমান সেবা ও দায়িত্বপূর্ণ আচরণের জন্য সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভা আয়োজনের জন্য তারা কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায়, কনস্যুলার সেবা প্রদানে কনসাল জেনারেল দৃঢ় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মতবিনিময় শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল জেনারেল ড. নাজমুল হদা’র হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102