বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বোদা থানা সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং জেলায় শ্রেষ্ঠ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন
সার্বিক কর্ম মুল্যায়নে পঞ্চগড় জেলার বোদা থানা রংপুর রেঞ্জের মধ্যে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে বোদা থানার  অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই স্বীকৃতি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনু্ষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মার্চ/২০২৪ মাসের সার্বিক কর্মমূল্যায়নে বোদা থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক পিপিএমকে রংপুর রেঞ্জে ২য় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা দেয়া হয়।
এছাড়াও  পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ৫ম বারের মত এপ্রিল/২০২৪ মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ আব্দুস সালামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে, এসআই মোঃ মঞ্জুরুল ইসলামকে শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।
পঞ্চগড় জেলার  পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার এ পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম ধারাবাহিকভাবে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং রংপুর রেঞ্জে পঞ্চগড় জেলার ভাবমুর্তি উজ্জ্বল করায় পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার তার ভূয়সি প্রশংসা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102